দোহার-নবাবগঞ্জ(ঢাক) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টিসিএল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে সংগঠনটির চেয়ারম্যান মো. রাজা মিয়ার বাড়িতে ২ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টিসিএল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. রাজা মিয়া, সহ-সভাপতি নুরুল হক, পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী পরিচালক এস এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার সাইফুল ইসলাম জুয়েল, বিশিষ্ট সমাজসেবক মো. হারুন অর রশিদ, দোহার প্রেসক্লাবের যুগ্ম সধারণ সম্পাদক শেখ সোহেল রানা, মো. নাসির উদ্দিন মিয়া, বাবুল হোসেন, জসিম দেওয়ান, শহিদুল ইসলাম, মো. হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
