নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি মো. নাসির উদ্দিন ও মো. বাবুল হোসেন, স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমান এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি পদে সাথী আক্তার নির্বাচিত হয়েছে। এছাড়া দাতা প্রতিনিধি মো. আকতার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুকলেছুর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ চন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল প্রমুখ।
