নবাবগঞ্জে  ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে অগ্রনী সংঘের  উদ্যোগে ব্যাডমিন্টনের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৭ নভেম্বর) রাতে উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিংয়ের মাঠে ব্যাডমিন্টন  ফাইনালে  চ্যাম্পিয়ন হয় নিবির আহমেদ ও মারুফ আহমেদ। খেলার সার্বিকভাবে সহযোগিতা করে টিভিএস বাইক সেন্টার।
খেলা শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজির আহমেদ, বাগমারা বাজার কমিটির সভাপতি ফরহাদ কবির ভূইঁয়া, ক্লাবের সাধারণ সম্পাদক তামিম আহমেদ,  সমাজ সেবক হাফিজুর রহমান সেন্টু, সমাজ সেবক আব্দুল লতিফ মৃধা মুকুল, নাইম আহমেদ, ছাত্রলীগ নেতা শেখ চয়ন,  বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *