নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুর্ণবহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার ১৭ মে সকাল সাড়ে ১০টায় কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কেেরন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০১৮ সাল থেকে সুনামের সাথে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে গত ১৪ মে নতুন তালিকা প্রকাশ করা হয়, সে তালিকা থেকে বাদ দেওয়া হয় তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের নাম। তবে কি কারনে কেন্দ্র বাতিল করা হলো আমাদের বোধগম্য নয়। নতুন কেন্দ্র গিয়ে কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে চরম ভোগান্তিতে পড়তে হবে। তাই তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানান তাঁরা।
শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার আল-মামুন বলেন, আমাদের কলেজ দীর্ঘদিন যাবত এইচএসসি কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্ত হঠাৎ করে কার স্বার্থে কেন্দ্র বন্ধ করা হলো? পশ্চিম অঞ্চলের প্রায় কয়েক শ’শিক্ষার্থীদের সময় ও অর্থ ব্যয় বেড়ে যাবে ঐ ২৫ কিলোমিটার দূরে গিয়ে পরিক্ষা দিতে। তাই আমাদের প্রাণের দাবি তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজেই কেন্দ্র বহাল রাখা হোক।
পরিক্ষার্থী মল্লিকা কর্মকার বলেন, আমাদের কলেজে কেন্দ্র দিতে হবে অন্যথায় আমরা পরিক্ষা বয়কট করবো। কারণ আমাদের কলেজের বেশির ভাগ পরিক্ষার্থীরাই নি¤œবৃত্ত তাদের পক্ষে ১৩টি পরিক্ষা ঐ ২৫ কিলোমিটার দূরে গিয়ে দেওয়া সম্ভব নয় কারণ বাড়তি ৩-৪ হাজার টাকা ভাড়া লাগবে।
প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা বলেন, ২০১৮ সাল থেকে সততার সাথে আমাদের প্রতিষ্ঠান পরীক্ষার কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করেছে। এখানকার বেশিভাগ শিক্ষার্থীরা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে। এখান থেকে নবাবগঞ্জের দূরত্ব অনেক বেশি হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হবে দরিদ্র শিক্ষার্থীদের। তাই আমি একজন শিক্ষক হিসেবে জোড় দাবি জানাচ্ছি আমাদের কলেজে পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানাচ্ছি।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল বলেন, ইউএনও ও ডিসি স্যারে এবিষয়ে ভালো বলতে পারবেন।
জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের জন্য নতুন করে ঐ কলেজের অধ্যক্ষকে কয়েকদিন আগে আবেদন করতে বলেছিলাম তারা তখন আবেদন করেননি বিধায় তাদের কেন্দ্র হয়নি।
এবিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দার বলেন, স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিল করা হয়েছে।
