নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওয়েট এন্ড সি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল বাজারে এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেস্টুরেন্টটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা ও মনমোগ্ধকর পরিবেশে অবস্থিত। ক্রেতাদের ভ্রমণ ও খাবারের চাহিদা অনেকাংশে মিটবে । তবে মনে রাখবেন ব্যবসা করবেন কিন্তু ক্রেতারা যাতে না ঠকে সেসব চিন্তা ভাবনা মাথায় রেখে ব্যবসা করতে হবে। এসময় অন্যদের মধ্যে জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আ. মান্নান, সাহেব আলী, ইমান আলী, সাবেক ছাত্র নেতা আশিকুজ্জামান হিরন, যুবলীগ নেতা মো. মামুন, মো. কালাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেশমা আক্তার, রেস্টুরেন্ট মালিক রিপু শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
