নওগাঁর মান্দায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তর নওগাঁর উপসহকারী প্রকৌশলী আরিফ হোসেন, মান্দা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এক কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার কুসুম্বা ইউনিয়ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ করা হবে। গণপূর্ত অধিদপ্তর নওগাঁ কাজটি বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *