নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩০) নামে দোহার নারিশা এলাকার যুবক নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের শেখ ধলুর ছেলে।
নিহত শহিদুলের বড় বোন জানান, আমরা ৫ ভাই বোনের মধ্যে শহিদুল ছোট ওর মাথায় কিছুটা সমস্যা ছিল এবং মাঝে মাঝে নেশা করে কাউকে কিছু না বলে বিভিন্ন এলাকায় চলে যেত পড়ে রোববার বিকেলে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
নবাবগঞ্জের গালিমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ কানন সরকার জানান, শহিদুল রাস্তা পার হওয়ার সময় পিক-আপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সেখানে তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
