নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ওষুধের দোকানে চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মেঘুলা বাজারের পারভিন মেডিকেল হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাইনপুকর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে।
দোকান মালিক মো. আবু সায়েম জানান, রোববার সকালে দোকানে এসে দেখি দোকানের সব কিছু এলোমেলো এবং পিছনের গ্রীল কেটে প্রবেশ করে চোরেরা দোকান থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার দামী ওষুধ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি দাবী করেন।
তিনি আরও জানান পাহারাদারদের গাফলতির কারণে এই চুরি হয়েছে। বণিক সমিতি কর্তৃপক্ষ নাম মাত্র কয়েকজন পাহারাদার দিয়ে কবি নজরুল রোডের গ্রামীণ ব্যাংক,গোটা বাজার ও নদীরপাড় হয়ে মালিকান্দা স্কুল এন্ড কলেজ পর্যন্ত পাহারার কাজ পরিচালনা করেন।
এ বিষয়ে খবর পেয়ে শাইনপুকর তদন্ত কেন্দ্রের এসআই ফুল মিয়া সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
