নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুদের প্রতি নৃশংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপি গণধর্ষণসহ সকল ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখা। রোববার সকালে ধর্ষণের প্রতিবাদে উপজেলার জয়পাড়া রতন চত্বরে মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানবাধিকার কর্মীরা। পরে সংগঠণের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ইন্তাজি এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠণের ঢাকা জেলা শাখার মহাসচিব নাসির উদ্দিন পল্লব, সহ-সভাপতি মহিউদ্দিন মাদবর,ছামাদ মাদবর ,যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা, রাহিম কমিশনার।
দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের সর্বচ্চ শাস্তির ও ধর্ষণের ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা। সভা শেষে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলার সহ-সভাপতি আব্দুল মালেক দোহারী,মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার,নির্বাহী সদস্য জন গমেজ,মাহাবুবুর রহমান প্রমুখ।
