সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই মানিকগঞ্জের সিংগাইরে আনন্দ রেলি করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল নির্বাচন তফসিল ঘোষনা দেন। এর পরই মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল পৌর বাজার এলাকা প্রদক্ষিন করেন। অপরদিকে,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নেতৃত্বে পৌরসভা গেট থেকে আনন্দ রেলি বের হয়ে পৌর বাজার প্রদক্ষিন ও মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের নেতৃত্বে উপজেলা পরিষদ গেট থেকে আনন্দ মিছিল বের করে পৌরসভার শহিদ রফিক সড়ক ও পৌর বাজার এলাকা প্রদক্ষিন করেন।
