নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার দোহার বাজার (ছন্দু মিয়ার বাজার) এ তিন স্বর্ণের দোকান সহ আরো তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার( ২৪) জুলাই দিবাগত রাতে দোহার বাজারের জানালার গ্রিল কেটে রাজ অলংকার থেকে দুই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ১২ হাজার টাকা , সোহেল এন্টারপ্রাইজ থেকে নগদ ৫ হাজার টাকা,দুই কাটন ব্যানসন সিগারেট ও নুর সালাম অটোর গ্যারেজ থেকে দুটি ব্যাটারীচালিত রিক্সা চুরি হয়।
বাজার কমিটির সভাপতি নিপু খন্দকার জানান, সকালে খবর পেয়ে আমি তিনটি দোকানে গিয়ে দেখেছি এখানে নগদ টাকা সহ বেশ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমরা দোহার থানায় মৌখিক ভাবে অভিযোগ দিয়েছি।
এদিকে অভিযোগের ভিত্তিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নির্দেশে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই অহিদ বেপারী। তিনি নববাংলাকে জানান,আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তথ্য নিয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
