দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পাড়ায় অবস্থিত সরকারি হাই স্কুল সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দোহার প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজিব, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান, সাবেক আহবায়ক শেখ সোহেল রানা, সাংবাদিক শামীম আরমান, দফতর সম্পাদক নাজনীন শিকদার, কোষাধ্যক্ষ শরীফ হাসান, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, সদস্য মাহমুদুল হাসান সুমন, মাকসুমুল মুকিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *