দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত সরকারি হাই স্কুল সংলগ্ন শহিদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয় । এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *