ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দোহার থানা পুলিশেরপক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত সরকারি হাই স্কুল সংলগ্ন শহিদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয় । এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, দোহার থানার ওসি (তদন্ত) নরুন্নবী ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ।
