দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার দোহার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডে দোহার নূরপুর মাঠে পাঁচশত ৪০ জন নিন্ম আয়ের মানুষের মাঝে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল তুলে দেন পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খান ।
চাল বিতরণ শেষে পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খান বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। নিন্ম আয়ের মানুষরা এই সুবিধা পাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের মাঝে এই সেবা ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কর্মকর্তা আনোয়ার হোসেন পিন্টু চোকদার, ফনু খন্দকার , কাউসার আকন্দসহ আরও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *