দোহার পৌরসভার ৩১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ২৪তম বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ জুলাই ) সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আজাদ হোসেন খান।

বাজেট অনুষ্ঠানে ২৪তম বাজেটে মোট ৩১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক। বাজেটে উন্নয়ন লক্ষ্যমাত্রায় যে সকল প্রকল্প ধরা হয়েছে এরমধ্যে রাস্তা উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, স্ট্রিট লাইট ব্যবস্থা, পৌর ভবন কমপ্লেক্স নির্মাণ ও মেরামত প্রকল্প, ডিজাইন, টেস্টিং, কনসাল্টেন সার্ভিস ইত্যাদি। অনুষ্ঠানের শুরুতে পৌরসভার নিজস্ব হলরুমের উদ্বোধন করা হয়। পরে উপস্থিতিদের মতামত ও প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান।

এসয়ম আরও উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থী, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *