দোহার পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক :

ঢাকার দোহার উপজেলায় নভেল করোনা মোকাবেলায় হত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেয়ারপারসন মো. রোমান মিয়ার অর্থায়নে উপজেলার জয়পাড়া কলেজ মাঠে দোহার পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বি এম বি আর চেয়ারপারসন জনাব মো. রোমান মিয়ার মা বেগম রোকেয়া।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, রাজিব শরিফ, পাপেল মাহমুদ , জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, মাসুম হোসেন, সাফাতুল আজাদ সৌরভ, বিদ্যালয় পরিচালনা পর্ষদ শহিদুল ইসলাম, ইসমাইল মাদবর, জাকির হোসেন, আনোয়ার হোসেন খাঁন, আইয়ুব বাওয়ালী, মামুন বাওয়ালী প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউটবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। এ সময় বিদ্যালয়ের সম্মানিত স্থপতি ও পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. মাসুম মিয়া সামত্রিক কর্মকান্ড তদারকি ও নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *