দোহার-নবাবগঞ্জের বিভিন্ন স্থানে গ্রামবাসীদের উদ্যোগে লকডাউন ঘোষণা


তানজিম ইসলাম :

ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামবাসীদের নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এমদাদুল উলূম মাদরাসা রোড লকডাউন করে স্থানীয় এলাকাবাসী। তারা গ্রামের প্রবেশ পথের রাস্তায় বাশ দিয়ে আটকিয়ে সেখানে বড় করে লিখে দেন “লকডাউন, ঘরে অবস্থান করুন, নিরাপদে থাকুন”

শিলাকোঠা মাদরাসা রোড

এছাড়াও মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ উপজেলা হতে দোহারে প্রবেশের মাঝিরকান্দা-হাড়িকান্দা-কাঠালীঘাটা সড়ক লকডাউন করেছে স্থানীয় গ্রামবাসীরা। এ সময় তারা দু’পাশের প্রবেশ দ্বারে রাস্তায় বাশ ফেলে এবং সেখানে পোস্টকার্ড লিখে দেয় “সাবধান, বহিরাগতদের প্রবেশ নিষেধ। লকডাউন মেনে চলুন।” আজ বুধবার (8 এপ্রিল) সকালে জয়পাড়া ওয়ান ব্যাংক হতে পবন বেপাড়ী সড়কে বাশ ফেলে রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসী।


গ্রামবাসীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনপ্রতিনিধিরা। তারা বলছেন আতংক নয় সকলের সচেতনতার মাধ্যমেই করোনা প্রতিরোধ সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *