দোহারের মাহমুদপুরে অসহায়দের ঘরে ত্রান পৌঁছে দিল আলোর পথে যুবসংঘ

মো.কামাল হোসেন :

করোনা মহামারীর প্রকট দিন দিন বেড়েই চলছে। কাজে বের হতে পারছে না মানুষ জন। ফলে অনেক কষ্টে জীবনযাপন করছেন মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো। এসব অসহায় পরিবারগুলোর মাঝে ত্রানসামগ্রী বিতরণ করছেন আলোর পথে যুবসংঘের সদস্যরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ১০০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন আলোর পথে যুবসংঘের সদস্যরা। আলোর পথে যুবসংঘের ত্রাণসামগ্রী বিতরণে আর্থিক সহায়তা করেন সংঘের স্থানীয় এবং প্রবাসী সদস্যরা।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আলোর পথে যুবসংঘের সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *