কেরানীগঞ্জের জিনজিরায় লকডাউন পালনে পুলিশের ব্যতিক্রমধর্মী অভিযান

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউন পালনে মডেল থানা পুলিশের ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করছেন।

গত শনিবার জিনজিরা ইউনিয়নের মডেল টাউনে ১জন করোনা রোগী শনাক্ত এবং সোমবার একই ইউনিয়নের জিনজিরাবাগ ও চররঘুনাথপুর গ্রামে আরও ২জন করোনা রোগী শনাক্ত হওয়ায় সবার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে জিনজিরা ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদে রাখার জন্য কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার রাতে পুরো জিনজিরা ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়। এজন্য লকডাউন পালনে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করছেন।

তারা ইউনিয়নের বিভিন্ন গোলির মুখে ও প্রধান প্রধান সড়কের মুখে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। যাতে এক এলাকার মানুষ অন্য এলাকায় বিনা কারনে যেতে না পারেন।এসব জায়গায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিনা কারনে কাউকেই ঢুকতে দিচ্ছেন না। তবে কাউকে কোন এলাকায় যেতে হলে তাকে সুনির্দিষ্ট কারন পুলিশকে দেখিয়ে যেতে হচ্ছে।

এছাড়া রাস্তায় অহেতুক যুবক থেকে শুরু করে সব বয়সী মানুষেরা যেন ঘোরাফেরা না করে সেজন্য দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা মাইকিং করে তাদেরকে সাবধান করছেন। অপরদিকে করোনাভাইরাস সম্পর্কে সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া সচেতনামুলক স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সারা ইউনিয়নের প্রতিটি মহল্লা ও অলি-গলিতে মাইকিং করে প্রচারনা চালাচ্ছেন তারা।

জিনজিরা ইউনিয়নের অমৃতপুর একটি গলির মুখে দ্বায়িতরত মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, জিনজিরাবাসীকে করোনভাইরাসের সংক্রমন থেকে নিরাপদে রাখার জন্য লকডাউন পালনে তারা বিরামহীনভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।

চররঘুনাথপুর এলাকার মোহাম্মদ ফারুকি পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তিনি জানান, এই মুহুর্তে লকডাউন পালন করা ছাড়া জিনজিরাবাসীর প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমনের হাত থেকে বাঁচার উপায় নাই।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। তারা এই ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মডেল থানার মধ্যে জিনজিরা হচ্ছে একটি ঐতিহ্যবাহী পুরাতন ইউনিয়ন। এছাড়া এ ইউনিয়নটি একটি ঘনবসতিপুর্ন এলাকা। গত দুইদিনে এই ইউনিয়নে ৩জন করোনা রোগী শনাক্ত হওয়ায় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। তাই করোনাভাইরাসের দ্রুত সংক্রমন ঠেকাতে উপজেলা প্রশাসন জিনজিরা ইউনিয়নটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ইউনিয়নের সকল জনসাধারণকে নিরাপদে রাখার জন্য লকডাউন পালনে তারা ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করছেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং অহেতুক ঘোরাফেরা না করে সবাইকে ঘরে থাকতে জিনজিরাবাসীর প্রতি তিনি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *