দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অত্র পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ খোন্দকার আবু আশফাক  এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী মো: সেলিম মিয়ার সভাপতিত্বে অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি খোন্দকার আবু আশফাক বলেন, আমরা দোহার-নবাবগঞ্জকে নতুন ভাবে গড়তে চাই।দোহারে ভালো মানের বিনোদন কেন্দ্র নেই, মৈনট ঘাটের মতো পর্যটন এলাকা বালু ব্যবসায়ীদের কারণে আজ হুমকির মুখে। আমরা দোহারের উন্নয়ন এখান থেকেই শুরু করবো, শুধু প্রয়োজন সাংবাদিক ভাইদের তথ্য সহযোগিতা এবং এলাকার সকলের সচেতনতা। এলাকার মাদক, সন্ত্রাস নির্মুল করতে আপনাদের সহযোগিতা দরকার।

সভাপতির বক্তব্যে সেলিম মিয়া বলেন, দোহার-নবাবগঞ্জ ঢাকার সব থেকে কাছের উপজেলা হওয়া সত্ত্বেও আমরা পেশাজীবনে কেউ কাউকে সহযোগিতা করতে পারছিনা শুধু মাত্র ঐক্যের অভাবে, অর্থাৎ আমাদের এলাকার কোনো পেশাজীবি সংগঠন নেই, যার মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে আমাদের ভাইয়েরা নিয়োগ পেতে পারে। তাই আমরা চাই আমাদের এই সংগঠনের মাধ্যমে এলাকার ভাইদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা ও দায়রা জজ আবুল হোসেন খন্দকার, ডা: মনিরুজ্জামান মুক্তি, ডা: হর গোবিন্দ অনুপ, উপসচিব কৃষননেন্দুসহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *