দোহার থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় দোহার থানা পুলিশের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দোহার থানা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, ওসি (তদন্ত) নুরুনব্বী ইসলাম, পৌরসভার প্রধান প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মূলত পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা দোহার থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *