দোহার ও নবাবগঞ্জে গণটিকাদান ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন-২০২১ শুরু করা হয়েছে। নবাবগঞ্জে শনিবার সকাল ৮টায় উপজেলার ১৪টি ইউনিয়নের টিকাদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ প্রমুখ। নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স বুথ সহ ১৪টি ইউনিয়ন বুথে মোট ৯৫৪০জনকে টিকা দেয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

অন্যদিকে, একই দিনে দোহার উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়। টিকার কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, শনিবার সকাল থেকে উপজেলার ১০টি কেন্দ্রে ৬ হাজারের বেশি জনকে টিকা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *