নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক ছিলেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম এক যোগে শুরু হয়।
১৪টি কেন্দ্রে প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সম্পাদকসহ পাচঁ জন করে কর্মী কাজ করেন। স্বেচ্ছাসেবক হিসেবে বয়স্ক নারী-পুরুষদের সহায়তা। সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনা। রেজিষ্ট্রেশনের কাগজে লিখতে সহায়তা। পানি পান করানো সহ নানা কাজে ব্যস্ত দিন পার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। দলের নেতারা প্রতিটি কেন্দ্রের খোঁজ ঘুরে ঘুরে নেন।
এসময় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধুরী জানান, আমরা স্বেচ্ছাসেবকলীগ মানবতার কণ্যা, জননেত্রী শেখ হাসিনার কর্মী। সর্বদা তার নির্দেশনা মেনে চলি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজে গর্বিত রোধ করি। স্বেচ্ছাসেবকলীগ সব সময়, সব পরিস্থিতিতে মানুষের পাশে থাকবে।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহন্ত কুমার হালদার, নবাবগঞ্জ উপজেলা সভাপতি পলাশ চেীধুরী, সহ-সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, রতন কুমার মন্ডল প্রমুখ।
