নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৮৫ জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৩ জনে। শুক্রবার (৭ আগস্ট ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গত রোবাবার ১ আগষ্ট উপজেলা থেকে ১৭৬ টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৩০ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ৮ হাজার ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন। বাসায় আইসোলেশনে আছে৬৯২ জন এবং হাসপাতালে চিৎসাধীন রয়েছে ২০ জন।
