মো.কামল হোসেন : ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে ডা. জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন সিভিল সার্জন। সিভিল সার্জনের কাছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিনের বিষয়ে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে তার পদত্যাগ দাবি করেন স্থানীয়রা।
পরে সিভিল সার্জন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডা. জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেন। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শহিদুল ইসলামকে দোহারে অতিরিক্ত দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা.মো. জিল্লুর রহমান জানান, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন কে অব্যাহতি দেওয়া হলো ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শহিদুল ইসলামকে দোহারে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো। “
