নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় হোমিও মেডিকেয়ার ও ফিজিওথেরাপি এন্ড আকুপ্রেশার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মালিকান্দা উপ-স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মেঘুলা বাজারে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে এ হোমিও মেডিকেয়ার ও ফিজিওথেরাপি এন্ড আকুপ্রেশার সেন্টারের উদ্বোধন করা হয়।
এ সময় সমাজ সেবক ইঞ্জিনিয়ার ড.শামীম বেপারী, মোহাম্মদ কামাল মোড়ল, আবুল কাইয়ুম, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রকিব ফারুকী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব, ইংরেজি বিভাগের প্রভাষক চন্দন কুমার ধর, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন হোসেন, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাত সওদাগর, মেগুলা বাজার কমিটির সভাপতি ইকবাল হোসেন, হোমিও মেডিকেয়ার ও ফিজিওথেরাপি এন্ড আকুপ্রেশারের উদ্যােক্তা মো. আরিফ, শুভ ও ডা. আব্দুল্লাহ আল নোমান সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
