দোহারে হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্বোধন

ঢাকার দোহার উপজেলায় প্রথমবারের মতো আরবি ও ইংলিশ স্পিকিং শিক্ষাব্যবস্থা সমন্বিত হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় সেন্টারশিপ ভবনের ৫ম তলায় আনুষ্ঠানিকভাবে মাদরাসাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এমডি মাওলানা মাহমুদুল হাসান তাওহীদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার মহা-পরিচালক মুফতী আব্দুল কাইয়ুম মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী হাজী মো. আবুল মোল্লা।

অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন বারিধারা জামিয়া আশরাফিয়ার নায়েবে মুহতামিম আল্লামা বশির আহমাদ, মুফতি সালাহউদ্দিন, দারুল উলুম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল সালাম।

মাদরাসাটির উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায়ী আব্দুর রউফ মোল্লা।

এ সময় বক্তারা বলেন, ঢাকা জেলা দক্ষিণে এই প্রথম আধুনিক ও আন্তর্জাতিক মানের আরবি ও ইংলিশ স্পিকিং মাদরাসা হিসেবে হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা জুনাইদ আল হাসান, মুফতী বেলাল হুসাইন, মুফতী আলমাছ হুসাইন, মুফতী সানিম আশরাফ, মাওলানা এনায়েতুল্লাহ ও হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *