দোহারে স্যামস-৯২ এর নতুন কমিটি গঠন সভাপতি পঙ্কজ কুমার ঘোষ, সম্পাদক ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ৯২- এর ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন স্যামস-৯২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। জনকল্যানমূলক সামাজিক স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন স্যামস-৯২ এর দুইবছর মেয়াদি (২০২৩-২৫) কমিটিতে সভাপতি পঙ্কজ কুমার ঘোষ ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সহ-সভাপতি মো. জিল্লুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন কোষাধ্যক্ষ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, প্রচার সম্পাদক মো. সেফায়েত হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোকছেদুল রহমান নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হলেন মো. মোসারফ হোসেন, ডা. কাজী মাহবুবুর রহমান, ড. কবিরুল বাসার, মো. আলমগীর হোসেন, হাবিবুর রহমান, মো. ফজলুর রহমান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. শওকত হোসেন, মো. খোরশেদ আলম, মোশারফ হোসেন।
নতুন কমিটির সাধার সম্পাদক ইকবাল হোসেন বলেন ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।
নতুন কমিটির সভাপতি পঙ্কজ কুমার ঘোষ বলেন, দোহারের যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর স্যামস্য ৯২ । সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন স্যামস্য ৯২ অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক উন্নয়ন ও মৌলিকত্ব সুনিশ্চিতকরণ, রোগীদের সঠিক সেবা নিশ্চিত এবং পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে স্যামস্য-৯২ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *