দোহারে ‘স্যামস-৯২’ এর কম্বল পেলো দুই হাজার শীতার্ত পরিবার

ঢাকার দোহার উপজেলায় মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের ৯২-এর ব্যাচের শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন ‘স্যামস-৯২’ এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার মালিকান্দা এলাকায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকে। আমাদের একটু সহযোগীতায় আপনাদের কিছুটা হলেও কষ্ট লাগব হবে। তাই যতোটুকু সম্ভব আমরা অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি।

সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বলেন, স্যামস ৯২ দোহারের যুব সমাজকে নিয়ে সমাজের ভালো কাজ করতে সব সময় বদ্ধপরিকর। মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আপনাদের সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। এছাড়া আমরা অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি। সেই সাথে স্যামস ৯২ সব সময় সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অবদান রেখে যাচ্ছেন।

উপস্থিত ছিলেন স্যামস ৯২ এর সাবেক সভাপতি করিম বেপারি, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংগঠনিক  সম্পাদক  রুহুল আমিন, দপ্তর  সম্পাদক  কামাল হোসেন, জাপান প্রবাসী গিয়াস উদ্দিন হেলাল, প্রচার  সম্পাদক  মঞ্জুরুল হাসান জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক  মোকছেদুল রহমান, কার্যকরি সদস্য মোসারফ হোসেন, ডা. কাজী মাহবুবুর রহমান, ড. কবিরুল বাশার, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, ফজলুর রহমান, খন্দকার জাহাঙ্গীর আলম, শওকত হোসেন, খোরশেদ আলম, মোশারফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *