নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা দক্ষিণ অন্তর্গত দোহার মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটরিয়ামে এ সভা ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর মেয়র আলমাছ উদ্দিন, হাসান মতিউর রহমান, মাহাবুব বেপারী, রাহুল দাস, দোহার উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, অনুপম গুহ নয়ন প্রমুখ।
