দোহারে স্বেচ্ছাসেবকলীগ নেতা টিটু ভূঁইয়া’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা (দক্ষিণ) সেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি টিটু ভূঁইয়া।

শনিবার (২ মে) সকালে ঢাকার দোহার উপজেলার লক্ষিপ্রসাদ তার নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় প্রায় ১০০ টি দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ১৫ কেজি চাল,১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ প্যাকেট লাচ্ছা সেমাই বিতরণ করা হয়।

টিটু ভূঁইয়া বলেন, রমজান মাসে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আমার এলাকার মানুষের পাশে দাড়াঁতে। দেশের এই সংকটময় অবস্থায় যে যার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী যদি মানুষের পাশে দাড়াঁয় তাহলে দেশে কেউ না খেয়ে মরবে না। তাই প্রতিটি ইউনিয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *