দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন শেষে স্বাস্থ্য সংক্রান্ত্ন বিষয়ে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।


দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. বেলাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও লাইন ডাইরেক্টর এবং এইআইএস এন্ড ই-হেলথ পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান, ঢাকার সিভিল সার্জন ডা. আাবু হোসেন মো. মঈনুল আহসান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল প্রমুখ।
মতবিনিময় সভায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল, কোভিড-১৯ পরিস্থিতি, কোভিড-১৯ ভ্যাকসিন তথ্য, করোনা মোকাবেলায় গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ, স্বাস্থ্য সেবা প্রদানের চ্যালেঞ্জ, জরুরি অপারেশন সেন্টারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *