সিংগাইরে বজ্রপাতে নিহত-২

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে শাহিনুর ইসলাম(৩৫) ও রুবেল(৩০) নামের দু.যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। আজ শনিবার(৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন ওই এলাকার সাবের মোল্লার ছেলে ও রুবেল হযরত আলীর ছেলে। নিহত-শাহিনের ৩ সন্তান,রুবেল ১ সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,শাহিন ও রুবেল দু,জন একত্রে বাড়ি পাশে চকে গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ ওদের ওপর বজ্রপাত ঘটে।এতে তারা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্য হয় এবং শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় দু.পরিবারের মধ্যে চলছে কান্না আহাজারি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন-তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *