দোহারে সৌদি বাদশার উপহার ২১ কার্টুন খেজুর বিতরণ

ঢাকার দোহার উপজেলায় সৌদি বাদশার পক্ষ থেকে প্রেরিত ২১ কার্টুন তথা ১৬৮ প্যাকেট খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর বিতরণ করা হয়। উপজেলার মোট ৪৬টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে এই খেজুর প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি বাদশার উপহার হিসেবে এই খেজুর বাংলাদেশে পাঠানো হয়। এর অংশ হিসেবে দোহার উপজেলার এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণ করা হয়েছে।

এসময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা সৌদি বাদশার এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *