নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে শেখ সেন্টু নামে এক সাবেক জেলা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বিত্তরা। ১০ ই মে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চর কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শেখ সেন্টু ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সুন্দরীপাড়া গ্রামের শিকিম আলীর ছেলে।
আহত শেখ সেন্টু জানায়, আমি প্রয়োজনীয় কাজে রাত সাড়ে টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। পথিমধ্যে স্থানীয় আক্তার, সাগর, সানু ও ফরহাদসহ কয়েকজন প্রথমে তাকে পিছন থেকে আক্রমণ করে। এরপর আমাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে তারা চলে যায়।
আহত সেন্টুকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী মো. ওমর ফারুক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৪/১৫ টা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যার ফলে শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেছি। এ ঘটনায় অভিযোগ পক্রিয়াধিন রয়েছে।
