দোহারে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ঢাকার দোহার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখা। গত শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া লটাখোলা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখার কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সত্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকা দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *