নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।মঙ্গলবার(১০ আগস্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে জয়পাড়া বাজার, ইউসুফপুর বাজারে দোকান খোলা রাখায় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ৩টি মামলায় ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় জয়পাড়া বাজার, থানার মোড়, পালামগঞ্জ ও ইউসুফপুর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ১শত মাস্ক বিতরণ করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল সহ দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতি ঝুকিপূর্ণ হতে পারে। তাই উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
