দোহারে সরকারি নির্দেশ অমান্য করায় ২ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ২ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার, থানার মোড়, জয়পাড়া মেইন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময়ে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ২ টি মামলায় ২ জনকে ১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *