মো কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিম চর এলাকার বাসিন্দা নূরজাহান (৬৭) নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালের দিকে মারা যান তিনি। মৃত ব্যক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম।
স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বায়ক জুবায়ের আহমেদ সাকী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে বাদ মাগরিব আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি। আজ আমরা ২০ তম লাস দাফন করলাম।
স্বেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, মাওলানা আব্দুল গাফফার আল ফরিদী,ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, মাওলানা ইসমাইল বিন খলিল, মাওলানা ওমর ফারুক, মো. শিবলু।
