নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিলেন। শুক্রবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে দোহারের সন্তান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে আজ আমরা মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ৬ বিঘা জমির পাকা ধান কাটার মধ্যেমে এই কর্মসূচীর শুভ সূচনা করলাম।
সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ স্বেচ্ছাসেবলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, করোনায় ধান কাটার শ্রমিক সঙ্কট ও ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে এবং যে কোন দূর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে বিগত দিনে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আমরা যেমন গত বছরেও কৃষকের ধান কেটে দিয়েছি। তেমনি বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়েও সরকারি ঘোষিত লকডাউনের দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ফ্রি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও টেলিহেলথ সার্ভিস, লাশ বহন, লাশের গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে।
দোহার- নবাবগঞ্জে ১০ হাজার অসহায় কর্মহীন পরিবারকে তাদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিতে মানবতার ভ্যান চালু করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, মো. ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।
