দোহারে সরকারি জমিতে মার্কেট নির্মাণ বন্ধ করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের বউবাজার এলাকায় সরকারি জমিতে মার্কেট নির্মাণ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ভ্রাম্যমান আদালতে একজনকে অর্থদন্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বউবাজার খালপাড় এলাকায় সরকারি ২৬ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণ করছিলো ওই এলাকার শওকত হোসেন নামে এক ব্যক্তি। সোমবার (৪ মে) দুপুরে আমি জানতে পেরে দোহার থানার এসআই মো. জুলফিকার সহ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জমিটি উদ্ধার করি। পরে উদ্ধারকৃত জমিতে সরকারি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, সরকারি আদেশ অমান্য ও শ্রমিক সমাগম করে কাজ করানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত শওকত হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *