দোহারের মাহমুদপুরে আ’লীগ নেতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বেপারীর বাড়িতে একই ওয়ার্ডের সহ-সভাপতি সুরহাব বেপারীর উপর গত ২৯ তারিখে পূর্বপরিকল্পিত হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগ। সভায় বক্তারা বলেন, গত ২৯ এপ্রিল মাহমুদপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি সুরহাব বেপারী বাড়িতে পূর্বপরিকল্পিত হামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলীর ভাতিজা ও মাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান মিজান এবং তার সহযোগীরা।

এসময় সুরহাব বেপারী অভযোগ করে বলেন, আমার বাড়িতে আইয়ুব আলির ভাতিজা মিজান,খায়ের সহ আরো ৪ /৫ জন ২৯ তারিখে হামলা করে। আমার বাড়ির আলমারি ভাংচুর করে। আলমারিতে আমার গরু বিক্রির ১,২২,০০০ টাকা ও নিয়ে যায়। আমি ব্যাপারে থানায় অভিযোগ করেছি। আমি ঘটনার সাথে জড়িত সকলের বিচার চাই।
মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক উজ জামান বলেন ” আমাদের কর্মীর উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এ ব্যাপারে আমাদের সাংসদ জনাব সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারি মাসুদ পত্তনদার সহ বিভিন্ন ওয়ার্ডেও নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *