নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর আশ্রায়ণ প্রকল্পে ও ভাসমান বেদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার ও সালমান এফ রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব গৌতম কুমার ও উপ-সচিব কামরুজ্জামান।
বুধবার সকালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পে নদী ভাঙ্গনকবলিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এবং দোহারের ভাসমান বেদে সমাজের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।
এসময়ে উপস্থিতি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব গৌতম কুমার ও উপসচিব কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
