মো.কামাল হোসেন : ঢাকার দোহারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জসিম খানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জসিম খান অটো গ্যারেজে ২৫০ জন গরীব রিকশা চালকদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহারগুলোর মধ্যে ছিলো লুঙি,গেঞ্জি, গামছা ইত্যাদী। জসিম খান কুসুমহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী। ঈদ উপহার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের জানান, ” আমি দীর্ঘদিন ধরে আমি গরীব ও মেহানতি মানুষের পাশে আছি এবং থাকবো। সবাই আমার জন্য দুআ করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি।”
