নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবিনগর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃৃত গৃহবধু কাজল (২২) উপজেলার দেবিনগর এলাকার সৌদি আরব প্রবাসী সিরাজ শেখের স্ত্রী ও হরিচন্ডি এলাকার মৃত আব্দুল মৃধার মেয়ে। স্থানীয় ইউপি সদস্য অঞ্চনা আক্তার বলেন, আমি দুপুরে খবর পেয়ে এই বাড়িতে আসি। আমার সাথে আরমান নামে একজন গ্রাম পুলিশ আসেন। আমি এসে কাজলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, সেই সাথে ড্রেসিং টেবিলের উপর একটি চিঠি দেখি। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করি। উদ্ধারকৃত চিরকুটে যা লিখা ছিলো, সবার কাছে একটি অনুরোধ আমার লাশটি পোস্টমর্টেমে দিয়েন না। আর আমার স্বামীরে আমার লাশটি দেখাইয়েন না। যদি দেখান আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, যদি কোন ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। মা আমার খাদিজাকে (বড় মেয়ে) দেখে রেখো, আর তোমার কাছে রেখো। আমার মরা লাশটা যেনো আমার বাবার বাড়ি থেকে দাফন কাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাজলের লাশ তার শয়ন কক্ষ থেকে ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় উদ্ধার করি। সেই সাথে কাজলের দেড় বছরের শিশু কন্যা তাবাছুমের লাশ বিছানায় শোয়া অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাজল তার সন্তানকে হত্যা করার পর নিজেও গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেন।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতোমধ্যে লাশ উদ্ধার করেছি। পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
