নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উলজেলায় শীতার্তদের মাঝে চাদর বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোসাইটির ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান দরিদ্র মানুষের মাঝে চাদর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাহাবুদ্দিন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন, মোস্তফা মোল্লা, জিয়াউর রহমান পলাশ, জাওয়ার হোসেন ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন, সৈনিকলীগ নেতা আব্দুর রহিমসহ আরও অনেকে।
