দোহারে শিশুসহ আরও ১১ জন করোনা শনাক্ত, আক্রান্ত ১১৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে । ১১ জনের মধ্যে দুই বছরের শিশুসহ একই পরিবারের ৫ জন, ১ জন ব্যাংক কর্মকর্তা ও ১ জন উপজেলা পরিষদের কর্মচারী । শুক্রবার (৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার ফুলতলা, উত্তর জয়পাড়া, শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ২ জুন ৩২ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ৩২ জনের মধ্য থেকে ১১ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়াজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।

উল্লেখ্য, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ১১৫ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *