কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র আয়োজনে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেলে উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে প্রায় ৫০ জন মাধ্যমিক ও কিন্ডারগার্ডেনের শিক্ষক ও শিক্ষিকারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় ৮ম ও ৫ম শ্রেণির গণিত ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মো. সেলিম মাহমুদ, অজয় কুমার রায়, এস এম আব্দুল খালেক, নূরে আলম সিদ্দিক।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দোহার সিডিপি’র ব্যবস্থাপক বিধান মন্ডল, সিনিয়র এডমিন অফিসার আব্রাহম বালা, প্রোগ্রাম অফিসার রিফাত আল-মাহমুদ, স্বাস্থ্য অফিসার শাহিন আলম, সজল সরকার, একলাল উদ্দিন আহমেদসহ অনেকে।
