দোহারে লকডাউনের সপ্তম দিনে ২৪ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার দোহার উপজেলায় লকডাউনের সপ্তম দিনে ২৪ জনকে অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে ২৪ জনকে ১১ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানা, বিজিবি, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *